শিরোনাম
◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি 

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইফার সাবেক ডিজি আফজালের দুর্নীতির তদন্তের রিট স্থগিত

এস এম নূর মোহাম্মদ : ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের দুর্নীতির তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট ৮ সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।

দায়িত্বে থাকাকালীন ৭৯৬ কোটি ৩৯ লাখ ২৩ হাজার ৬৪৪ টাকার দূর্নীতির অভিযোগের তদন্তের নির্দেশনা চেয়ে গত ১২ জানুয়ারী রীট আবেদনটি করেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক অর্থ ও হিসাব পরিচালক বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী চৌধুরী ।

আজ রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাটর্নি মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার নওশের আলী মোল্লা । রিটকারী পক্ষে ছিলেন আইনজীবী জহিরুল আলম বাবর।

দুদকের পক্ষে জানান হয়, তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এতে আদালত কোনো আদেশ না দিয়ে ৮ সপ্তাহের জন্য শুনানি স্থগিত রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়