শিরোনাম
◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৬ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিববর্ষে দেশ-বিদেশের আলোচকদের উপস্থিতি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি

কূটনৈতিক প্রতিবেদক : সোমবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপকমিটির বৈঠকে আলোচনা পর্যালোচনায় এ তথ্য উঠে আসে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে সভায় মুজিববর্ষজুড়ে সেমিনার ও আলোচনা সভা আয়োজনের লক্ষ্যে নির্ধারিত বিষয় ও সূচি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার আয়োজনের লক্ষ্যে ধারণাপত্র তৈরির অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।

এসব ধারণাপত্রের ওপর ভিত্তি করে দেশ-বিদেশের বিজ্ঞজনদের মূল প্রবন্ধ লেখার জন্য অনুরোধ জানানোর বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর বিশেষ সেমিনার ও আলোচনা সভা আয়োজনের প্রস্তুতি চলছে। সেমিনার ও আলোচনা সভাকে আন্তর্জাতিক রূপ দিতে এবং বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ বিশ্বে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তর আলোচনা হয়। এতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়