শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১৫ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের ফলাফল স্থগিত ঘোষণা

তিমির চক্রবর্ত্তী : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের ফলাফল রবিবার (২ফেব্রুয়ারী) স্থগিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।

জানা গেছে, একটি কেন্দ্রের ভোটের সংখ্যা উল্টে দিয়ে প্রতিপক্ষকে জিতিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শেখ মোহাম্মদ আলমগীর। প্রথমে তাঁর এ অভিযোগ আমলে নেয়া না হলেও পরে বিভিন্ন ইভিএম থেকে বের হওয়া ভোটের প্রিন্টেড কপির অনুলিপি জোগাড় করে যোগফল ভুল হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরপর এ আসনের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়।

এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর প্রার্থীরা হলেন- জুবায়েদ আদেল, হাজী এ এম কাইয়ুম, শেখ মোহাম্মদ আলমগীর ও ইরোজ আহমেদ। এর আগে জুবায়ের আদেলকে বেসরকারিভাবে নির্বাচিত হন। তবে এ ফল স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০-এর বিধি ৪২(১) অনুসারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ৩১ নম্বরের নির্বাচনী ফলাফল ঘোষণা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়