শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ১১:৫২ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে সিএএ বিরোধী বিক্ষোভে গুলি, নিহত ২

আসিফুজ্জামান পৃথিল : রাজ্যটির মুর্শিদাবাদ জেলার জলঙ্গিতে বিক্ষোভকারীদের সঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংঘর্ষে এ ঘটনা ঘটে। আনন্দবাজার

স্থানীয়রা বলছেন, সংঘর্ষ চলাকালে তৃণমূল কর্মীরা এলোপাথারি গুলি চালায়। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে এ দুজন মারা যান। স্থানীয়রা আরো জানান, গুলিবিদ্ধ কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন। তবে তৃণমূল কংগ্রেস এই ঘটনার সঙ্গে তাদের সব সম্পর্ক অস্বীকার করেছে।

নবজাগরণ নামে একটি অরাজনৈতিক সংগঠন এ দিন জলঙ্গি থানা এলাকার সাহেবনগরে সিএএ বাতিলের দাবিতে এবং এনআরসি-র বিরুদ্ধে বনধের ডাক দেয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই সংগঠনে বিভিন্ন রাজনৈতির দলের কর্মীরা থাকলেও তারা মূলত অরাজনৈতিক একটি আন্দোলন তৈরির চেষ্টা করেছিলেন।

নুর ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শীর দাবি, এ দিন সকাল ৭টা থেকে সাহেবনগর বাজারে অবস্থানে বসেন বন্ধ সমর্থনকারীরা। সাড়ে আটটা নাগাদ তিন-চারটি গাড়ি এসে থামে বাজারের সামনে। ওই গাড়িগুলোতে ছিলেন তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরা।

ইমদাদুল হক নামে অন্য এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি তহিরুদ্দিন মণ্ডল নিজে ঘটনাস্থলে ছিলেন। তার সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। তাদের নির্দেশেই সঙ্গে থাকা তৃণমূলের লোকজন বাজারে থাকা জমায়েত লক্ষ্য করে বোমা মারতে থাকে।

১০এলাকার মানুষ প্রতিরোধ করতেই তারা ফিরে যাওয়ার পথে এলোপাথাড়ি গুলি চালায়। সেই গুলিতে মারা গিয়েছেন সানারুল বিশ্বাস (৬০) এবং সালাউদ্দিন শেখ (১৭)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়