শিরোনাম
◈ ইং‌লিশ লি‌গ, অ‌ন্তিম ল‌গ্নে এভারটনকে হারা‌লো লিভারপুল ◈ আমি পা‌কিস্তান দ‌লে খেলার যোগ্য নই, বললেন রিজওয়ান ◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল!

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত অভিনেতা রজনীকান্ত

জেরিন আহমেদ: বিয়ার গ্রিলসের সঙ্গে সার্ভাইভাল টিভি শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’র শুটিং করতে গিয়ে আহত হয়েছেন তামিল সুপারস্টার রজনীকান্ত।

অভিনেতা রজনীকান্ত জানিয়েছেন, তার আঘাত গুরুতর নয়। সামান্য কয়েকটি আঘাত লেগেছে তার শরীরে। দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি।

কর্ণাটক থেকে তামিলনাড়ু যাওয়ার পথে পড়ে বান্দিপুরের জঙ্গল। বাঘ-সহ অনেক হিংস্র পশুর আনাগোনা এই জঙ্গলে। এখানেই বিয়ার গ্রিলসের সঙ্গে শুটিং করেছেন ‘থালাইভা’।

২৭ জানুয়ারি থেকে শুরু হয় ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’র শুটিং। রজনীকান্ত যে শুটিংয়ের প্রস্তুতি নিতে চলেছেন, তার একটি ফুটেজও প্রকাশ পেয়েছে নেটদুনিয়ায়। মাইসোর বিমানবন্দর থেকেই শুরু হয়েছে শুটিং।

জানা গেছে, শুটিং করার সময় আহত হন রজনীকান্ত। তবে আঘাত খুব গুরুতর নয়। তবে বান্দিপুর ব্যাঘ্র প্রকল্পের ফরেস্ট অফিসার কিন্তু সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেছেন।

বন কর্মকর্তা টি বালাচন্দ্র বলেছেন, এই তথ্য সম্পূর্ণ ভ্রান্ত। চিত্রনাট্য অনুসারে একটি শট ছিল যেখানে রজনীকান্ত পড়ে যাবেন। সেই মতো তিনি দড়ি ফসকে পড়ে যান আর সবাই তার কাছে দৌড়ে যায়। এসবই আগে থেকেই নির্ধারিত ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়