শিরোনাম
◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ◈ জেলবন্দি ইমরান খা‌নের মুক্তি দাবি র‌বি শাস্ত্রীর, বল‌লেন কোনও মানুষের উপর কেউ এত অত্যাচার করতে পারে! ◈ মিয়ানমারে ফিরতে পাঁচ শর্তের নিশ্চয়তা চান ৮৭ শতাংশ রোহিঙ্গা : ঢাবির গবেষণা ◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি ◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটি নির্বাচনের দিন ঢাকার আবহাওয়া ঠান্ডা থাকবে

আসিফ কাজল : মৌসুমের শেষ শৈত্যপ্রবাহ শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে-  এমন পূর্বাভাস আগেই দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  ফলে আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের দিন রাজধানীতে আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে সাধারণ ভোটারদের চিন্তা রয়েছে।
তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নির্বাচনের দিন, শনিবার ঢাকায় সকালে এবং বিকেলে তাপমাত্রা কমে আসবে। দিনের বেলায় স্বাভাবিক তাপমাত্রা থাকলেও সারাদিনেই বইবে শীতল বাতাস ।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ১ ফেব্রুয়ারি তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।  তবে ওই দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা : আগামীকাল বুধবার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ রুহুল কদ্দুস বলেন, ২৯ ও ৩০ জানুয়ারি বৃষ্টির পাশাপাশি হিমেল বাতাস প্রবাহিত হতে পারে।

মঙ্গলবারের আবহাওয়া পরিস্থিতি নিয়ে তিনি বলেন, টাঙ্গাইল, ফরিদপুর, সীতাকুন্ডু, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা অঞ্চলসহ রংপুর বিভাগের উপর মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে চলেছে।  গত কয়েকদিন ধরে চলা গোপালগঞ্জ ও মাদারিপুর জেলায় চলমান শৈত্য প্রবাহ প্রশমিত হয়েছে বলে জানান তিনি।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে।  অস্থায়ীভাবে আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো তেতুলিয়ায় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ।

  • সর্বশেষ