শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুল থেকে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার তিন ছাত্রী, আটক ২

বাংলাদেশ প্রতিদিন : স্কুল থেকে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণিতে পড়ুয়া তিন ছাত্রী। রবিবার সন্ধ্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাতকুয়া পাহাড়ি এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় এক ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার দুপুরে অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

জানা যায়, গত রবিবার টাঙ্গাইলের ঘাটাইলের একটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান ছিল। ওই বিদ্যালয়ের নবম শ্রেণির চার ছাত্রী বিদ্যালয়ে এসে পাহাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দুপুর দেড়টায় তারা ঝড়কা গেলে তাদের সাথে যোগ দেয় বন্ধু হৃদয় ও শাহীন। পরে তারা অটোরিক্সাযোগে সাতকুয়া এলাকায় গেলে ৫-৭জন ব্যক্তি তাদের ঘিরে ফেলে। এসময় তাদের বন্ধু হৃদয় ও শাহীনকে মারধর করে তিনজনকে ধর্ষণ করে এবং অপর একজনকে ভাগ্নির মতো দেখা যায় বলে তাকে ধর্ষণ করা থেকে বিরত থাকে।
দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আটকে রেখে গণধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষকরা। পরে ওই চার ছাত্রী তাদের একজনের নানীর বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে মোবাইল ফোনে অভিভাবকদের বিষয়টি জানালে তারা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ সেখান থেকে তাদের উদ্ধার করে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ধর্ষিতা এক স্কুল ছাত্রীর চাচী।

টাঙ্গাইল জেনালে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ বলেন, হাসপাতালে আনার পর ভর্তি করা হয়েছে। শারীরিকভাবে কিছুটা ভালো থাকলেও মানসিকভাবে তারা বিপর্যস্ত। মেডিকেল টিম গঠন করে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন এ চিকিৎসক।

ঘাটাইল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো.সাইফুল ইসলাম বলেন, মেয়ে চারজন পাহাড়ে বেড়াতে গেলে তিনজন মেয়েকে ধর্ষণ করে। থানায় মামলা হয়েছে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আটকের বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, এই ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়