শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টির কারণে পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান শেষ টি-টোয়েন্টি

রাকিব উদ্দীন : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ হেরে পাকিস্তানের বিপক্ষে আগেই সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের।  সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।  টানা বৃষ্টির কারণে টসও অনুষ্ঠিত হতে পারেনি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

এর ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে বাবর আজমের দল।  সোমবার (২৭ জানুয়ারি) হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামার কথা ছিল মাহমুদউল্লাহদের।

একই মাঠে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।  দ্বিতীয় ম্যাচটিতে মাহমুদউল্লাহর দল হারে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।

সিরিজের প্রথম দুই ম্যাচেই আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে তুলনামূলক ভালো বোলিং করলেও দ্বিতীয় ম্যাচে বোলাররাও ব্যর্থ হয়েছে।

টেস্ট সিরিজ এবং একমাত্র ওয়ানডের আগে দলগত এমন পারফরম্যান্স স্বাভাবিক ভাবেই বাংলাদেশকে মানসিক ভাবে কিছুটা হলেও বিপর্যস্ত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়