শিরোনাম
◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভারতের বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, রপ্তানি বেড়েছে ৭.৬৭% ◈ শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, আজ রা‌তেই ৬‌টি ম‌্যাচ ◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন 

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে বাস্কেটবল কিংবদন্তি ও অস্কারজয়ী অভিনেতা কোবে ব্রায়ান্টের মৃত্যু

আসিফুজ্জামান পৃথিল : এই দুর্ঘটনায় সর্বকালের অন্যতম সেরা এই বাস্কেটবল তারকা ছাড়ার তার ১৩ বছরের কন্যা গিয়ানাসহ ৯জন নিহত হয়েছেন। বিবিসি, সিএনএন

৪১ বছর বয়সী ব্রায়ান্ট তার ব্যক্তিগত হেলিকপ্টারে ভ্রমণের সময় এতে আগুন লেগে যায় ও বিধ্বস্ত হয়। লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ জানিয়েছেন, এই ঘটনায় কেউ বেঁচে নেই।

ব্রায়ান্ট ৫ বারের এনবিএ চ্যাম্পিয়ন। এই খেলার ইতিহাসে তার মতো অসাধারণ খেলোয়াড় খুব কমই এসেছেন। মধ্য ক্যারিয়ারেই তিনি জীবন্ত কিংবদন্তীর খেতাব পেয়ে যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন অঙ্গনের তারকারা।

বাস্কেটবল খেলোয়াড় কেভিন লাভ টুইটারে লেখেন, ‘দয়াকরে না। ইশ্বর এমনটা করো না। এটা সত্য হতে পারে না।’ এনবিএ বলেছে, তাদের ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তীর মৃত্যু তারা মেনে নিতে পারছে না।

বিবৃতিতে এনবিএ বলেছে, ‘২০ মৌসুম ধরে, কোবে আমাদের শিখিয়েছে পরিশ্রম আর আত্মনিবেদন কাকে বলে। তারকা অনেকেই হয়। কিন্তু কোবে ব্রায়ান্ট তো একজনই।’

শেরিফ অ্যালেক্স ভিলেয়ানোভা বলেছেন, প্লাইট ম্যানিফেস্টো বলছে হেলিকপ্টারটিতে ৯জন যাত্রী ছিলো। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে হেলিকপ্টারটি ছিলো একটি সিকোরস্কি এস-৭৬।

নিজের ২০ বছরের ক্যারিয়ারের পুরোটাই লস অ্যঅঞ্জেলস লেকারসে কাটিয়েছেন কোবে। ২০১৬ সালে তিনি অবসরগ্রহণ করেন।

তিনি দুবারের অলিম্পিক সোনাজয়ী দলের সদস্যও ছিলেন। ২০০৬ সালে টরেন্টো র‌্যাপ্টরস এর বিরুদ্ধে এক ম্যাচে ৮১ পয়েন্ট অর্জন করে রেকর্ড গড়েন তিনি।

  • সর্বশেষ