শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৯:১৬ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় নারীদের সফট স্কিল প্রশিক্ষণ অনুষ্ঠিত

জিএম মিজান বগুড়া প্রতিনিধি : বগুড়ায় অভিবাসন প্রত্যাশী নারীদের সফট স্কিল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় লাইট হাউসের কনফারেন্স রুমে ওই প্রশিক্ষণে বিভিন্ন উপজেলা থেকে অশা ৭৬ মহিলা অংশগ্রহণ করেন। ব্রিটিশ হাই কমিশনের সহায়তা এবং লাইট হাউস কর্তৃক পরিচালিত ’বাংলাদেশে নারীর নিরাপদ অভিবাসনের লক্ষ্যে অধিকার, সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্প’র আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন লাইট হাউস এর নির্বাহী প্রধান মোঃ হারুন অর রশীদ। প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য ও প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত উপস্থাপনা করেন লাইট হাউস এর নির্বাহী প্রধান মোঃ হারুন অর রশীদ। প্রশিক্ষণে প্রজেক্ট ম্যানেজার ওয়াহিদা ইয়াসমীন ও প্রজেক্ট এ্যাসোসিয়েট মোঃ রকিবুল হক খান, মানবপাচার, নিরাপদ অভিবাসন ও বাংলাদেশ প্রেক্ষাপট, অভিবাসন সম্পর্কিত তথ্য এবং নিরাপদ অভিবাসন প্রক্রিয়া তুলে ধরে আলোচনা করেন । এরপর অংশগ্রহণকারী অভিবাসন প্রত্যাশী নারীদের সফট স্কিল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন লাইট হাউস এর আইসিটি বিশেষজ্ঞ জনাব মোঃ সামছুজ্জোহা তুহিন। প্রশিক্ষণ সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন ব্লাষ্টে এর সমন্বয়কারী আশরাফুন্নাহার স্বপ্না, টিটিসি”র সিনিয়র ইন্সট্রাক্টর দোলেমা জাহাস ও প্রজেক্ট ম্যানেজার ওয়াহিদা ইয়াসমীন। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ