শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহবধূকে নিয়ে যুবলীগ নেতা উধাও!

কালের কণ্ঠ : বরগুনার পাথরঘাটায় যুবলীগ নেতা রাসেলের বিরুদ্ধে রুশিয়া বেগম নামে এক গৃহবধূকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ওই গৃহবধূর স্বামী খলিলুর রহমান। এ ঘটনায় প্রথমে স্বামী খলিলুর রহমান পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি ও পরে পাথরঘাটা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মামলার বাদী খলিলুর রহমনকে হত্যার হুমকি দেওয়ার কথা সাংবাদিকদের জানান। গৃহবধূর বয়স ৩২ বছর সে দুই সন্তানের জননী।

অভিযুক্ত রাসেল পাথরঘাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি ও একই এলাকার মৃত মিন্টু চাপরাশীর ছেলে।

মামলার বাদী খলিলুর রহমান জানান, আমার স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য রাসেলকে আসামি করে মামলা করায় সে শনিবার বিকেলে আমার ঘরে এসে ভাঙচুর চালায় এবং বলে আমি যদি মামলা তুলে না নেই তবে আমাকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে। আমি এখন নিরাপত্তহীনতায় ভুগছি।

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাসেলের সঙ্গে রুশিয়ার পরকিয়া চলে আসছিল। খলিলুর রহমান জানান, সম্প্রতি রাসেল আমার স্ত্রীকে পার্শ্ববর্তী উপজেলা তালতলী নিয়ে ছয় দিন থাকার পর ওই উপজেলার উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। সে সময় আমার দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাকে ঘরে তুলে নেই। কিন্তু পরকিয়ার টানে আবারো রুশিয়াকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত যুবলীগ নেতা রাসেল জানান, আমি খলিল মিস্ত্রির বউকে নিয়ে যাইনি। রুশিয়ার সঙ্গে আমার কথা হয়েছে সে তার বাবার বাড়ি তালতলী এলাকার পনু খলিফার কাছে আছে। আমার বিরুদ্ধে আমার চাচারা খলিল মিস্ত্রির সঙ্গে মিলে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার চেষ্টা করছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, রাসেলের বিরুদ্ধে থানায় রুশিয়ার স্বামী খলিল সাধারণ ডায়েরি করে। পরে পাথরঘাটা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাও দায়ের করেছে। তিনি আরো জানান, রাসেলের বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়