শিরোনাম
◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএসসিসি ৪৮নং ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থীকে আ’লীগ থেকে বহিষ্কার

যুগান্তর : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে আওয়ামী লীগ। রোববার বিকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮নং ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থী কে এম ফজলুল হককে (ঘুড়ি মার্কা) বহিষ্কার করা হয়েছে। তিনি ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির সদস্যদের নেতৃত্বে গঠিত যাত্রাবাড়ী থানা নির্বাচনী পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।কমিটির সদস্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে যাত্রাবাড়ী মালঞ্চ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। যারাই দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করছেন তাদের সবার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু ও সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না, ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়