শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিডিওবার্তায় চীনের উহান শহরে কর্মরত নার্সের দাবি – করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিয়ে মিথ্যাচার করছে চীন সরকার, আক্রান্তের প্রকৃত সংখ্যা প্রায় ১ লাখ

মশিউর অর্ণব : যদিও সরকারি কর্মকর্তাদের দাবি, নতুন ধরনের এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই হাজার মানুষ। ডেইলি মেইল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও ক্লিপে ঐ নার্স বলেন, ‘আমি সেই উহান শহরেই আছি, যেখান থেকে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। আপনাদেরকে সঠিক তথ্যটি জানাতেই আমি ভিডিওতে এসেছি। সরকার কি বললো, সেটি আপনারা কানে তুলবেন না। এইমুহূর্তে উহান শহরসহ হুবেই প্রদেশের বিভিন্ন স্থানে অন্তত ৯০ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত।’

চীনের মানুষকে সতর্ক করে ঐ নার্স আরও বলেন, ‘যারা এই ভিডিওটি দেখছেন, তারা দয়া করে বাইরে বের হবেন না, কোনো পার্টি করবেন না, বাইরের কিছু খাবেন না। আপনারা এখন নিরাপদ থাকলে আগামী বছরের নববর্ষে আপনাদের পরিবারের সঙ্গে সুস্থভাবে মিলিত হতে পারবেন।’

ইউটিউবে ঐ নারী নার্সের ভিডিওটি ইতোমধ্যেই প্রায় বিশ লাখ বার দেখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়