শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৭:৫৫ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের করোনা ভাইরাস নেপালে, সতর্কতা জারি ভারতে

বাংলাদেশ প্রতিদিন : করোনা ভাইরাস চীনের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। নেপালেও করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে অনেকে। এ পরিস্থিতিতে প্রতিবেশী দেশ ভারত আতঙ্কিত হয়ে পড়েছে। শনিবার ভারতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের পাশাপাশি থাকছে চূড়ান্ত সতর্কতা। নেপালে এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের সংক্রমণ মেলার পর ভারতে করোনা আতঙ্ক বেড়েছে।

এনডিটিভি'র খবরে বলা হয়েছে, করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে ভারতের চারটি রাজ্যে ১১ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাইরাসে আক্রান্ত হওয়ার ‘কিছু উপসর্গ’ তাদের মধ্যে দেখা দেওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খবরে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে কেরালায় চারজন, মুম্বাইয়ে দুইজন এবং ব্যাঙ্গালুরু ও হায়দ্রাবাদে একজন করে মোট দুইজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা সবাই সম্প্রতি চীন ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর তাদের শরীরে নতুন এ ভাইরাসের ‘কিছু উপসর্গ’ লক্ষ্য করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়