শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৪:৪৮ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৪:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের প্রেসিডেন্টের প্রাণভিক্ষার আবেদন খারিজকে চ্যালেঞ্জ করে আদালতে নির্ভয়ার ধর্ষক মুকেশ

আসিফুজ্জামান পৃথিল: শুক্রবার আইনজীবী এ পি সিং দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে দাবি করেন, তার মক্কেলরা সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন এবং প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চাইতে আগ্রহী। কিন্তু তিহার জেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়ায় দণ্ডিতরা আপিল করতে পারছে না। দ্য হিন্দু, আনন্দবাজার

চার দণ্ডিতের মধ্যে বিনয় শর্মা এবং মুকেশ সিংয়ের রায় সংশোধনের আবেদন আগেই খারিজ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। মুকেশের প্রাণভিক্ষার আবেদনও খারিজ করেছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। তার পরই তাদের ১ ফেব্রুয়ারি ফাঁসির দিন ধার্য হয়।

২০১২ সালে দিল্লির নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলার দণ্ডিতদের ফাঁসিতে ঝোলানোর রায় অনেক আগেই ঘোষিত হয়েছে। কিন্তু তার পর থেকে বারবারই নানা মামলা এবং আবেদনে ফাঁসি পিছিয়ে গিয়েছে। ৭ জানুয়ারি চার দণ্ডিতের ফাঁসির দিন ২২ জানুয়ারি ঘোষণা করেন আদালত। কিন্তু তার পরই প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন জানায় মুকেশ। ফলে তা পিছিয়ে ১ ফেব্রুয়ারি তাদের ফাঁসি হওয়ার কথা। কিন্তু ফের দণ্ডিতরা আদালতের দ্বারস্থ হওয়ায় ওই দিনও তাদের ফাঁসি নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে।

  • সর্বশেষ