শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:৩১ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২০, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরান ঢাকায় ১০২ লিটার চোলাই মদসহ আটক ৫

সুজন কৈরী: রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ১০২ লিটার চোলাই মদসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব-১০।

শনিবার ব্যাটালিয়নটি জানিয়েছে, শুক্রবার ব্যাটালিয়নের সিপিএসসির উপ পরিচালক আলী রেজা রাব্বি এবং স্কোয়াড কমান্ডার এএসপি মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একটি দল শ্যামপুরের জুরাইন বালুরমাঠ এলাকায় অভিয়ান চালায়। এ সময় ১০২ লিটার দেশীয় চোলাই মদ, ৪টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়। আটক করা হয় মো. আজিম (২৪), মো. আব্দুল খালেক (৩২), মো. রনি মিয়া (২৮), মো. অসিম (৩২) ও মো. রাব্বি (১৯) নামের পাঁচ জনকে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়