শিরোনাম
◈ তনু হত্যা মামলায় ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি ◈ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমল কেন, ব্যাখ্যা দিল আদানি পাওয়ার ◈ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ বন্যার পর কেন চীন-যুক্তরাষ্ট্র-ভারতের কাছে ক্ষতিপূরণ চাইছে নেপাল? ◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে শেয়ারবাজারে বড় পতন, বাড়ছে সরকারি বন্ড বিক্রি ◈ ইং‌লিশ লিগের ক্লাবগুলোর ট্রান্সফার ফি, সবার উপ‌রে ম‌্যানচেস্টার সি‌টি ◈ পোশাক রপ্তানির সমস্যা সমাধানে রাষ্ট্রপতির আশ্বাস ◈ কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত জানালেন প্রধানমন্ত্রী ◈ ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি : সংসদে প্রতিমন্ত্রীর আশ্বাস ◈ সৌদি আরবে মার্কিন নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ একদিনে পাকিস্তানের বিরুদ্ধে টাইগারদের দুই ম্যাচ

স্পোর্টস ডেস্ক : আজ পাকিস্তানের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে এই ম্যাচটি।

একই দিন দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের মুখোমুখি হবে আকবর আলীর বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের এই ম্যাচটি শুরু হবে দুপুর ২টায় (বাংলাদেশ সময়)। অর্থাৎ একই দিন দুই বার পাকিস্তানের বিপক্ষে খেলতে নামছে বাংলাদেশ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে বাংলাদেশ।
এই সিরিজের পর ফেব্রুয়ারিতে একটি টেস্ট খেলতে দ্বিতীয় ধাপে পাকিস্তান সফর করবে টাইগাররা। এরপর এপ্রিলে আরেকটি টেস্ট এবং একটি ওয়ানডে খেলতে আবারো পাকিস্তানে যাবে তারা।

মাহমুদউল্লাহরা যখন লাহোরে বাবর আজমদের বিপক্ষে লড়বেন তখন অনূর্ধ্ব ১৯ দলের যুবারা লড়াই করবেন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ে এবং স্কটল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্টের সুপার লিগ নিশ্চিত করে আকবর আলীর দল। এবার পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার লিগ নিশ্চিত করতে চায় তারা।

  • সর্বশেষ