শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা সরকারের অগ্রাধিকার ◈ খামেনির উত্তরাধিকার: ছেলে মোজতবা হয়ে গেলেন ইরানের লিডার ◈ কোথায় দাফন করা হবে খামেনির মরদেহ, যা জানা গেল ◈ পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল ◈ হরমুজ প্রণালীর কাছে ঝুঁকিতে ৪ বাংলাদেশি জাহাজ, গতি কমানোর নির্দেশ ◈ ইসরায়েলকে মুছে ফেলার জন্য একটি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট: এবার ইরানের পাশে কিম জং উন, ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা ◈ তেলের দাম দ্রুতই ২০০ ডলারে পৌঁছাবে, হুঁশিয়ারি ইরানের ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়, কৌশলগত অংশীদারিত্বে জোর ◈ আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ◈ খামেনি হত্যার পর ইরানের প্রেসিডেন্ট পেজেকশিয়ানের কার্যালয়ে ইসরাইলের হামলা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আঞ্চলিক ঘটনাবলীতে পাকিস্তান উদ্বিগ্ন: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে কোরেশি

রাশিদ রিয়াজ : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে আলোচনা করেছেন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে তিনি পাকিস্তানের উদ্বেগের কথা জানিয়েছেন ব্রিটিশ মন্ত্রীকে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক ঘটনাবলী মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তি ও নিরাপত্তা এবং সারা বিশ্বের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলেছে।

ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে ফোনালাপে পার্ক পররাষ্ট্রমন্ত্রী সব পক্ষকে সংঘাত এড়ানোর জন্য সর্বোচ্চ ধৈর্য ধরার ওপর গুরুত্ব আরোপ করেন। এসময় শাহ মেহমুদ কোরেশি পাকিস্তানের পক্ষ থেকে উত্তেজনা প্রশমনের ব্যাপারে নিজের এবং ইসলামাবাদের প্রচেষ্টার কথা তুলে ধরেন।

দুই মন্ত্রীর মধ্যে আলোচনায় আঞ্চলিক, আন্তর্জাতিক এবং দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে কথা হয়। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়