শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রার্থীদের সম্পদ বিবরণীর তথ্য প্রকাশ করতে লিগ্যাল নোটিশ

এস এম নূর মোহাম্মদ: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইনকাম ট্যাক্স রিটার্নসহ প্রার্থীদের সম্পদ বিবরণীর তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিস থেকে এ-সংক্রান্ত তথ্য জানার সুযোগ নিশ্চিত করতেও বলা হয়েছে নোটিশে।

বুধবার সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি মো. হাফিজউদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী ড. শাহদীন মালিক।

এর আগে সুজন সভাপতি ও সম্পাদক নির্বাচন কমিশনে ঢাকা সিটির কাউন্সিলর প্রার্থীদের তথ্য চেয়ে ব্যর্থ হয়েছেন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে জবাব পাওয়া না গেলে এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়