শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুবিতে ছাত্রলীগ নেতাসহ ২ জন বহিষ্কার

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিককে মারধরের ঘটনায় ছাত্রলীগের নেতাসহ দুইজনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানা যায়।

বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-সমাজসেবা সম্পাদক ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনতাসির হৃদয় এবং একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ।

এছাড়া ওই বিভাগের একই ব্যাচের আরেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্য ও ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিরাজ খলিফাকে শৃঙ্খলা ভঙ্গের জন্য সতর্ক করা হয়।

জানা যায়, ৪ জানুয়ারি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ২০৪ নম্বর কক্ষে সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ওই কক্ষের শিক্ষার্থী রাজু আহমেদকে তিন মাসের জন্য এবং ৩০৩ নম্বর কক্ষের শিক্ষার্থী মুনতাসির হৃদয়কে দুই মাসের জন্য সকল একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। আগামী সেমিস্টার থেকে এ আদেশ কার্যকর হবে। এছাড়া দত্ত হলের ৫০০২ নম্বর কক্ষের শিক্ষার্থী মিরাজ খলিফাকে শৃঙ্খলা ভঙ্গের জন্য সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ জাতীয় কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবে না মর্মে মুচলেকা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়।

৪ জানুয়ারি রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে হামলার শিকার হন দৈনিক বিজনেস বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য সজিব বণিক। এ ঘটনায় ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন ওই সাংবাদিক। সম্পাদনা:জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়