শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৩:৫৮ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে ২ অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারী কারাদণ্ড

এম এ হালিম,সাভার প্রতিনিধী : সাভারে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ প্রদানের অভিযোগে আটক দুই জনের এক মাসের কারাদন্ড ও দুই হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত। এসময় স্থানীয় পূর্বা এ্যাপারেলস নামে একটি কারখানায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগ ১ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঘোষবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তিতাস কতৃপক্ষ। এসময় তিতাসের উর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্তরা হলেন- শেরপুর সদর জেলার রূপাগোরা গ্রামের কাশেম আলীর ছেলে মানিক আলী (৪০) ও নওগা সদর জেলার সিংবাছা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৪)।
সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপক (বিপণন) আবু সাদাত মো. সায়েম জানান, ঘোষবাগ এলাকায় তিতাসের মূল গ্যাস সঞ্চালন পাইপ থেকে অবৈধ সংযোগ প্রদানের গোপন সংবাদে অভিযান পরিচালনা করেন তারা।
এসময় সংযোগ প্রদানকালে মানিক ও ফিরোজ নামে দুই জনকে হাতেনাতে আটক করা হয়। সম্পদনা: রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়