শিরোনাম
◈ নেকড়ে হত্যা বৈধতার পথে ট্রাম্প, সিদ্ধান্ত আসতে পারে ৯০ দিনে ◈ বিদ্যুৎ-জ্বালানি সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা ◈ ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ◈ স্থানীয় নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআইতেও কড়াকড়ি ইসির ◈ কর ফাঁকি ঠেকাতে আয়-ব্যয়ে গরমিল পেলেই ব্যবস্থা নেবে এনবিআর ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান ◈ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল : ৩৬ এসিল্যান্ডকে বদলি ◈ সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত, পানির স্তর বাড়ল ১০ ফুট ◈ একই দলে খেলবেন মেসি-রোনালদো, পূরণ হচ্ছে ভক্তদের আশা ◈ মানুষের আইকিউ যেভাবে বাড়ানো যায়, কী বলছে গবেষণা

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৮:২২ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইবিতে ছাত্রলীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩০

মহসীন কবির : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রক্তক্ষয়ী এ সংঘর্ষ হয়।

সভাপতি-সম্পাদক ও বিদ্রোহী দুগ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল ও ইসলামী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ রবিউল ইসলাম পলাশ ও সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের গ্রুপের সঙ্গে পদবঞ্চিতদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পলাশ ও রাকিব মঙ্গলবার নেতাকর্মীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকে আসেন। এই খবরে বিদ্রোহীরাও ফটকে এসে অবস্থান নেন। পরে দুপক্ষের মধ্যে উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত। পরে দীর্ঘক্ষণ লাঠি, হকিস্টিক নিয়ে হামলা পাল্টা হামলা চলে। এসময় তিনটি ককটেল বিষ্ফোরণের শব্দ শোনা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আনিছুর রহমান বলেন, যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা কাজ করে যাচ্ছি। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

৭১, ডিবিসি টিভি, যুগান্তর

  • সর্বশেষ