শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৪:৪৬ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে আজ মাঠে নামবে বাংলাদেশ যুব দল

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ আফ্রিকায় চলছে অনূর্ধ্ব ১৯ দলের ওয়ানডে বিশ্বকাপ। এই আসরের নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে আজ স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টাইগাররা। পচেফস্ট্রমে বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।

যুব বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে হারানোর জন্য ২২ ওভারে বাংলাদেশের যুব দলের সামনে লক্ষ্য নির্ধারণ করা হয় ১৩০ রান। বৃষ্টি নামার আগে ২৮.১ ওভার বোলিং করে মাত্র ১৩৭ রানেই জিম্বাবুয়ের ৬ উইকেট তুলে নিয়েছিলো বাংলাদেশ।

বোলিংয়ের মতো দুর্দান্ত প্রদর্শনী মেলে ব্যাটিংয়েও। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১ উইকেট হারিয়ে ১১.২ ওভারেই (৬৮ বল) জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।

এমন উড়ন্ত সূচনার পর দ্বিতীয় ম্যাচেও জুনিয়র টাইগারদের কাছে ভালো পারফরম্যান্স দেখার আশায় ক্রিকেট ভক্তরা। এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে বাংলাদেশ।

সমান ম্যাচে সমান পয়েন্ট পাকিস্তানেরও। তবে রান ব্যবধানে পিছিয়ে থাকায় তারা দুইয়ে। স্কটল্যান্ডের বিপক্ষে আজ জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ যুব দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়