শিরোনাম
◈ বিশ্বকাপ দেখতে ফুটবল সমর্থকদের জন্য ভিসা নিয়ে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ◈ কারা কিভাবে পাবেন সবার আগে প্রবাসী কার্ড, যেসব সুবিধা থাকবে ◈ ‘গুলিতে স্ত্রী নিহত’ মামলা ভুয়া, তদন্তে বাদীর স্বীকারোক্তি, শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ ◈ দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম ◈ অনলাইন জুয়ার ভয়ংকর ফাঁদ ◈ ইংল্যান্ড জাতীয় দ‌লের নির্বাচক হলেন অস্ট্রেলিয়ান মার্কাস নর্থ ◈ বিক্রয় ডট কম কিনে নিল নাইজেরিয়ার অনলাইন মার্কেটপ্লেস ‘জিজি’ ◈ ৬৭ পয়সা কেজি দরে বিক্রি: ক্ষোভে নিজের চাষ করা সব পেঁয়াজ পুড়িয়ে দিলেন যুবক ◈ জ্বালানি খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘ঐতিহাসিক অগ্রগতি’ ◈ গিটার বাজিয়ে গান গেয়ে শিল্পী সেজে ৭ মাদকসেবীকে ধরলো শাহবাগ পুলিশ (ভিডিও)

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৫:৩৩ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুর-সৈয়দপুরে ৬৩ খেলাপির বিরুদ্ধে সার্টিফিকেট মামলা

সোহেল সানী : দীর্ঘ ১০ থেকে ৩৩ বছর পর্যন্ত রেলের বাণিজ্যিক ভূমি ভোগ দখল করেও এ সময়ের বিপুল পরিমান বকেয়া রাজস্ব পরিশোধ করেননি এমন রাজস্ব খেলাপি ব্যক্তি ৬৩ জনের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা করেছে রেল কর্তৃপক্ষ। তাদের কাছে জরিমানাসহ ভূ-সম্পত্তি বিভাগের অনাদায়ী পাওনা ৪ কোটি ২৮ লাখ ৫৩ হাজার ৫০ টাকা।

পার্বতীপুর রেল কাচারির কাননুগো জিয়াউল হক বলেন, সম্প্রতি পার্বতীপুর ও সৈয়দপুর শহরে রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে অবৈধ দখলদারদের অনুরোধে অভিযান স্থগিত করে বিধি অনুসারে ভূ-সম্পদ লিজের সুযোগ প্রদান করা হয়। ওই সব আবেদনের প্রেক্ষিতে প্রস্তুুত তালিকা থেকে অনাদায়ী বকেয়া আদায়ের উদ্দোশ্যে প্রথম কিস্তিতে পার্বতীপুরে ৩৪ ও সৈয়পুরে ২৯ রাজস্ব খেলাপির বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে পার্বতীপুরের প্রায় ২ হাজার ও সৈয়দপুরের প্রায় ৩ হাজার রাজস্ব খেলাপির বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের হতে পারে বলে তিনি জানান। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়