শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৪:৫৬ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্ভয়ার ধর্ষক পবনের ফাঁসি মওকুফের আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট

সাইফুর রহমান : নিম্ন আদালত এবং হাইকোর্টের পর এবার রাষ্ট্রের সর্বোচ্চ আদালতেও খারিজ হলো পবনের ফাঁসি মওকুফের আবেদন। যার ফলে আগামী ১ ফেব্রুয়ারি নির্ভয়া ধর্ষনকাণ্ডে প্রাপ্ত ৪ জনের ফাঁসি কার্যকরে আর বাধা রইলো না। ২০১২ সালের ১৬ ডিসেম্বর নির্ভয়া ধর্ষণ এবং ধর্ষনকাণ্ডের সময় সে নাবালক ছিল দাবি করে পবন গুপ্ত এই আবেদন করেছিল আদালতে। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে

শুনানিতে পবনের আইনজীবী এ পি সিংহ দাবি করেন, স্কুলের নথি অনুযায়ী ঘটনার সময় পবন নাবালক ছিল। কিন্তু কোনও আদালতই সেই নথি গ্রাহ্য করেনি। এদিন বিচারপতিদের সমন্বিত বেঞ্চ আইনজীবিদের ভর্ৎসনা করে বলেন, আর কতবার একই জিনিস শুনবো, আর কতবার তাকে নাবালক প্রমাণের চেষ্টা করবেন।

দিল্লির প্যারামেডিক্যালে শিক্ষার্থী নির্ভয়াকে চলন্ত বাসে গণধর্ষণ ও অকথ্য নির্যাতন করে ছ’জন। তাদের মধ্যে রাম সিংহ নামের এক অভিযুক্ত বিচার চলাকালীন তিহার জেলে আত্মহত্যা করে। এছাড়া নাবালক হওয়ায় জুভেনাইল আদালতে বিচারের পর তিন বছরের সাজার মেয়াদ শেষে একজন ছাড়া পায়। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়