শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” পেল ঢাবির দুই শিক্ষার্থী

ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি : স্কাউটিংয়ে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুুই শিক্ষার্থী কাজী জুবায়ের হোসেন ও মো. জাহিদুল ইসলামকে বাংলাদেশ স্কাউটসের রোভারদের সর্বোচ্চ পুরস্কার "প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড' প্রদান করেন মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশের চীফ স্কাউট মো. আবদুল হামিদ।

সোমবার বিকেলে গাজীপুরের মৌচাকে অনুষ্ঠিত ৯ম জাতীয় ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে তাদেরকে এ পদক প্রদান করা হয়।

কাজী জুবায়ের হোসেন ফলিত পরিসংখ্যান এবং মো. জাহিদুল ইসলাম ফারসি ও ভাষা সাহিত্য বিভাগের যথাক্রমে ২০১৩-১৪ ও ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা উভয়ে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট এবং মেট কাউন্সিল-২০১৭ এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় ২০১৭ সালে অর্জন করেন বাংলাদেশ স্কাউটসের রোভারদের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার " সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড "। বৃক্ষরোপণ ও পরিচর্যা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কাজে আত্মনিবেদনের স্বীকৃতিস্বরুপ অর্জন করেন " ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড" (২০১৮)।

বর্তমানে তারা লেখাপড়ার পাশাপাশি বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন টার্স্ক ফোর্সের সদস্য হিসেবে কাজ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়