শিরোনাম
◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০, ০৬:১২ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২০, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নড়াইলের ইটভাটায় এক শ্রমিককে শিকলে বেঁধে নির্যাতন, ৫১ দিন পর উদ্ধার

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার বড়নালে এসএমবি ইটভাটায় সালাউদ্দিন গাজী (২৭) নামে এক শ্রমিককে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের ৫১ দিন পর রোববার (১৯ জানুয়ারি) রাতে তাকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ভাটার মালিক ইলিয়াছাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মল্লিককে (৪৫) আটক করেছে কালিয়া থানা পুলিশ।

২০১৯ সালের ৩০ নভেম্বর বরিশালের মুলাদী থেকে র্যা ব পরিচয়ে সালাউদ্দিনকে অপহরণ করে আনেন সাবেক চেয়ারম্যান মানিরুল ইসলাম। এরপর তার নিজ ইট ভাটায় শিকল দিয়ে বেঁধে নির্যাতন চালাতো চেয়ারম্যান ও তার লোকজন।সালাউদ্দিনের শ্বশুরের কাছে ভাটার মালিকের পাওনা টাকাকে কেন্দ্র করে তার ওপর নির্যাতন চালানো হয় বলে জানায় পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এএসপি রিপন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ রোববার রাত সাড়ে ৮টার দিকে ওই ভাটায় গিয়ে সালাউদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কালিয়া

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইলিয়াছাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিরুলকে আটক করে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মনিরুল ইসলাম মল্লিকসহ ৭/৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নির্যাতনের শিকার শ্রমিক সালাউদ্দিনের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা বাজার এলাকায়। কালিয়া সার্কেলের এএসপি রিপন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা : আলআমিন, জেরিন

  • সর্বশেষ