শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুল-কলেজ জেনার বাজার, বললেন আল্লামা শফী

নিউজ ডেস্ক : দেশের স্কুল-কলেজকে জেনার (অবৈধ শারীরিক সম্পর্ক) বাজার বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। গতকাল শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে চট্টগ্রামের রাউজান গহিরা উচ্চ বিদ্যালয় মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে তিনি এ মন্তব্য করেন। দৈনিক আমাদের সময়

আল-জামিআতুল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বলেন, ‘শিক্ষকরা জেনা করছে। ছাত্র-ছাত্রীরা তো জেনা করেই। হাসিনাকে জানাই, হাসিনা তুমি যেভাবে লেখাপড়া করেছো সেভাবে আমাদের মেয়েদেরও, মহিলাদেরও ওইভাবে লেখাপড়া করার জন্য আদেশ দাও। আমি মহিলাদের শিক্ষিত হওয়ার জন্য বাধা দিচ্ছি না। মহিলা আলাদা, পুরুষ আলাদা-এমন করলে ভালো হবে না খারাপ হবে?’

আল্লামা শফী আরও বলেন, ‘এখন তো রাস্তাঘাটে একজন মহিলা, একজন পুরুষ, একজন মহিলা, একজন পুরুষ-কেমন? এরা চোখের জেনা করে। চলাফেরা করে। এখন স্কুল-কলেজে জেনার বাজার।’

তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাচ্ছির ছিলেন মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাওলানা ফরিদ উদ্দীন আল-মোবারক। এতে আরও বক্তব্য দেন মাওলানা আজিজুল ইসলাম জালালী, মাওলানা মুফতি মেরাজুল হক মাজহারী, মুফতি নুরুল আমিন ফরিদী, মাওলানা ইসমাঈল খান, মাওলানা মোস্তাফা নূরী, গাজী মাওলানা ছানাউল্লাহ, মাওলানা হারুন আজিজী নদভী প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী ইকবাল, রাউজান পৌর আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, কাউন্সিলর বশির উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী, চেয়ারম্যান নুরুল আবছর বাশি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়