শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৩:৪৯ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনিয়ান উড়োজাহাজ ফেলে দেয়া বিষয়ে ইরানি সেনাবাহিনীর প্রতি সমর্থন জানালেন খোমেনী

আসিফুজ্জামান পৃথিল : ৮ বছর পর জুমার নামাজে খোতবা প্রদান ও মোনাজাত পরিচালনা করলেন ইরানের সর্বোচ্চ নেতা। বিবিসি, পারসটুডে

তিনি বলেছেন বিমান দূর্ঘটনার জন্য দায়ি ইরানের বিপ্লবী গার্ড যা করেছে তা দেশের স্বার্থরক্ষা ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ছিলো। দেশটিতে এই ঘটনার প্রেক্ষিতে বড় ধরণের বিক্ষোভ হচ্ছে।

নিজ ভাষণে আয়াতুল্লাহ খোমেনী দেশের একতা কামনা করেন। তিনি বলেছেন ইরানের শত্রুরা এই দুর্ঘটনাকে ইরানি জেনারেল কাসেম সোলায়মানির হত্যাকে ঢাকতে ব্যবহার করেছে।

তিনি বলেন, ‘এই দুর্ঘটনার বিষয়ে আমরা দুখি ছিলাম, কিন্তু শত্রুরা অত্যন্ত খুশি ছিলো।’

‘আমেরিকা নিজেকে পরাশক্তি দাবি করে দম্ভ দেখায় আইআরজিসির ক্ষেপণাস্ত্র তাদের সেই দম্ভে আঘাত করেছে। তারা এখন বলছে আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করবে, কিন্তু এসবের মাধ্যমে তারা তাদের হারানো সম্মান ফিরে পাবে না।’

খামেনী বলেন ‘জেনারেল সোলাইমানির জানাজায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এবং মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদে আইআরজিসির হামলার প্রশংসা করে বলেন, এ দুইটি ঘটনাতেই শিক্ষণীয় দিক রয়েছে। এক সপ্তাহব্যাপী এসব বিশাল ঘটনাকে আড়াল করতেই তিন ইউরোপীয় দেশ ইরানের পরমাণু ইস্যুকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।’

তিনি বলেন, ‘বাস্তবিক অর্থে ইউরোপীয় দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের সেবক। তারা এখন ইরানকে নতজানু করার স্বপ্ন দেখছে। কিন্তু ইউরোপতো দূরের কথা তাদের প্রভু যুক্তরাষ্ট্রও এ কাজে সফল হতে পারেনি।’

  • সর্বশেষ