শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ০৩:১৬ রাত
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুথ দখল করলে ইভিএমে জাল ভোট সম্ভব, বললেন ইসি রফিকুল

জাগো নিউজ: ‘বুথ দখল করে ইভিএমে জাল ভোট দেয়া সম্ভব’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) প্রোগ্রামিং দিয়ে কাউকে হেল্প করা সম্ভব না। তবে ভোটার এসে আঙুলের ছাপ দিয়ে ব্যালট পেপার পেল; ইস্যুও হলো, এমন সময় আরেকজন দৌড় দিয়ে ঢুকে তার ভোটটা দিয়ে দিল। এরকম যদি হয়, তাহলে কিন্তু জাল ভোট দেয়া সম্ভব।’

শুক্রবার রাজধানীর আজিমপুর গভর্মেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার) প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

ভোটগ্রহণ কর্মকর্তাদের ‘রাজা’ উল্লেখ করে রফিকুল বলেন, ‘একদিনের জন্য আপনি হচ্ছেন সেই কেন্দ্রের রাজা, আপনি যখন রাজা হয়েছেন তখন আপনার প্রথম দায়িত্বটা হচ্ছে আপনার রাজত্বটাকে চিহ্নিত করা। যেসব স্কুলে সীমানা প্রাচীর নেই সেখানে অন্তত একটা বাঁশ দিয়ে হলেও সীমানা প্রাচীর নির্ধারণ করবেন।’

তিনি বলেন, ‘আপানার সঙ্গে কিছু লোক থাকবে, যারা হলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। আপনার দায়িত্ব হচ্ছে তাদের (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) দায়িত্ব দেয়া, যাতে করে কোনো অবস্থাতেই অনুমতিবিহীন কেউ আপনার সীমানায় রাজত্বে ঢুকতে না পারে।’

প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারদের হুঁশিয়ারি দিয়ে রফিকুল ইসলাম বলেন,‘ প্রটেক্ট করতে যদি ব্যর্থ হন তাহলে আপানাকে আমি দায়ী করব। প্রিজাইডিং অফিসার হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার রাজত্বটাকে রক্ষা করা, ঠিক একইভাবে রুমটা হচ্ছে সহকারী প্রিজাইডিং অফিসারের তালুককেন্দ্র। এই তালুকটাকে রক্ষা করা।’

বাঙালি জাতিকে ‘অসহিষ্ণু’ উল্লেখ করে তিনি বলেন, যখনই লাইন দেখবে তখনই ভাঙতে চাইবে। লাইন নিয়ে মারামারি হলে দায়টা পড়বে আপনার ঘাড়ে।’

সরস্বতী পূজার প্রসঙ্গ টেনে এই কমিশনার বলেন, কারও ধর্মীয় অনুভূতীতে কোনোরকম আঘাত দেয়ার জন্য ঢাকার সিটি ভোটের তারিখ নির্ধারণ করা হয়নি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়