শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা নগরীকে তিলে তিলে ধ্বংস করা হয়েছে, তারা দেখাচ্ছেন অনেক উন্নয়ন হয়েছে, বললেন ইশরাক

শিমুল মাহমুদ: শুক্রবার নির্বাচনী প্রচারণার অষ্টম দিনে রাজধানীর কদমতলী এলাকায় গণসংযোগ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এসময় সাংবাদিকদের তিনি বলেন, আল্লাহ ছাড়া কারো কাছে মাথানত না করার শিক্ষা দিয়েছেন বাবা। আমরা কারো জমিদারি মানবো না। জনগণকে সামনে নিয়ে জনগণের মালিকানা ফিরিয়ে দেব। নির্বাচিত হলে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেবো। গণতন্ত্র পুনরুদ্ধার করবো। বাংলাদেশকে আবার স্বাধীন করবো।

নগরবাসীকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ৩০ তারিখে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আপনারা কোনো বাধা-বিপত্তি মানবেন না। ধানের শীষকে জয়যুক্ত করতে বিএনপি-সমর্থিত সকল কাউন্সিলরদের ভোট দেবেন। কারণ, তারা আমাদের সঙ্গে সংগ্রামে যুক্ত। আপনাদের জন্য আমি জীবন দিতেও প্রস্তুত, ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে।

বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, আসার সময় দেখলাম বড় একটা নর্দমা। সেই নর্দমার মধ্যে দিয়ে ময়লা পচা আবর্জনাযুক্ত পানি বয়ে যাচ্ছে। তার ঠিক পাশেই ঘনবসতি। কাঁচা বাজার এবং অন্যান্য সামগ্রী দোকানপাট রয়েছে। এই যে দূষিত পরিবেশ বিরাজমান এইটা পুরো ঢাকা শহরের চিত্র। আমাদের প্রাণপ্রিয় ঢাকা নগরীকে এই সরকারের আমলে তিলে তিলে ধ্বংস করে ফেলা হয়েছে। তারা দেখাচ্ছে অনেক উন্নয়ন হয়েছে। বলছে উন্নয়নের জোয়ার, কিন্তু বৃষ্টি আসলে আমরা দেখি এই এলাকায় পানির জোয়ারে রাস্তাঘাট ভেসে যায়।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন, তানভীর রবিনসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়