শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন অব্যাহত, অসুস্থ জগন্নাথ হলের জিএস

আসিফ কাজল : সরস্বতী পূজায় ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। গত বৃহস্পতিবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে চলছে তাদের আমরণ অনশন কর্মসূচি।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে অনশনস্থলে অসুস্থ হয়ে পড়েন জগন্নাথ হল ছাত্র সংসদের জিএস কাজল দাস। এরপর অনশনস্থলে চিকিৎসক এসে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এছাড়াও আরও শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

অনশনে অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানছে ততক্ষণ পর্যন্ত অনশন চলবে। পূজার দিন ভোটগ্রহণ কোনো ভাবেই সম্ভব নয় বলে তিনি জানান।

এর আগে একই দাবিতে গত মঙ্গল ও বুধবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বুধবার নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি পালনকালে তারা শাহবাগে পুলিশি বাধার মুখোমুখি হন। পরে শাহবাগে সড়ক অবরোধ করেন তারা।

সর্বশেষ জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল বিশ্বাস ও জিএস কাজল দাসের নেতৃত্বে প্রায় অর্ধশত শিক্ষার্থী রাজু ভার্স্কর্যের পাদদেশে অনশন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়