শিরোনাম
◈ বাংলাদেশে প্রতি দুই তরুণে এক জন চাকরিহীন: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি ◈ বাংলাদেশে ঈদ কবে? যা জানাগেল ◈ মিসাইল নেই বলছে যুক্তরাষ্ট্র, এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, কৌশল কী? ◈ ক্ষমতায় এক মাস: সামাজিক সুরক্ষা থেকে অর্থনীতি, ২৮ দিনে ২৮ বড় উদ্যোগ সরকারের ◈ গণভোটের রায় মানা নিয়ে বেকায়দায় সরকার, আন্দোলনে নামার হুঁশিয়ারি বিরোধী দলের ◈ ২৪ ঘণ্টায় যমুনা সেতু পার হলো ৩৫ হাজার যানবাহন, টোল আদায় ৩ কোটি ছাড়াল

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২০, ০৩:৩১ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২০, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

এম এ হালিম,সাভার: বকেয়া বেতন-ভাতার দাবিতে সিংগাইর-হেমায়েতপুর শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাকেব এ্যাপারেলস লি. নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার তেঁতুলঝোড়া এলাকার সিংগাইর-হেমায়েতপুর শাখা সড়কে কারখানার প্রায় ১৮০০ শ্রমিক বিক্ষোভ শুরু করে।

শ্রমিকরা জানান, জানুয়ারি মাসের মাঝামাঝি চলে আসলেও তারা এখনো ডিসেম্বর মাসের বেতন পাননি। এনিয়ে কতৃপক্ষের কাছে বারবার বলা হলে বৃহস্পতিবার ১৬ তারিখ বেতন দেয়ার আশ্বাস দেয়া হয়। কিন্তু বৃহস্পতিবার বিকেলে বেতন দেয়া হবে না জানানো হলে রাস্তায় নেমে আসেন শ্রমিকরা।

শ্রমিকরা বলেন, কারখানা মালিক আমাদেরকে আজকেই বেতন পরিশোধ করার আশ্বাস দিয়েছিল। তবে তারা বেতন না দেয়ায় আমরা আন্দোলনে নামি।

শিল্প পুলিশ-১ এর ইন্সপেক্টর মাহমুদুর রহমান জানান, রাকেব এ্যাপারেলস লি. শ্রমিকরা রাত ৮টার দিকে কারখানা থেকে বেরিয়ে ওই সড়কে অবস্থান । পরে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে শিল্প পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা দাবি আদায়ে রাত সাড়ে ৮টা নাগাদ সড়কে রয়েছেন। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়