শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০, ০২:০৬ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২০, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের ২ সপ্তাহ পর উগান্ডার ইমাম জানতে পারলেন ‘কনে’ আসলে ‘পুরুষ’

মশিউর অর্ণব: ইসলামি নিয়মকানুন মেনে বেশ ঘটা করেই বিয়ে করেছিলেন উগান্ডার কিয়োঙ্গা জেলার কিয়ামপিসি গ্রামের অধিবাসী মোহাম্মদ মুতুম্বা নামক একজন ইমাম। কিন্তু বিয়ের পাক্কা ২ সপ্তাহ পর ঐ ইমাম জানতে পারলেন তিনি যাকে বিয়ে করেছিলেন তিনি আসলে নারী নন, বরং একজন পুরুষ। ডেইলি মনিটর

সোয়াবুল্লাহ নাবুক নামক ঐ ‘নারীকে’ বিয়ের পর একসঙ্গেই ছিলেন তারা। কিন্তু বিয়ের পর থেকেই মাসিকের অজুহাত দিয়ে তার স্বামী মুতুম্বাকে ঘনিষ্ঠ হতে দেননি তিনি।

সম্পতি দেয়াল টপকে টেলিভিশন চুরির অভিযোগে মুতুম্বার ‘স্ত্রী’ এর বিরুদ্ধে থানায় মামলা করেন এক প্রতিবেশী। কিয়োঙ্গা থানার তদন্ত কর্মকর্তা বলেন, ‘আমরা যখন ঐ নারীকে থানায় নিয়ে আসি তখন সে হিজাব ও বোরকা পরিহিত ছিলো। তল্লাশির সময় বুঝতে পারি, নারী হিসেবে আমরা যাকে ধরে এনেছি সে আসলে পুরুষ। ইমামের ঐ কথিত স্ত্রী বক্ষবন্ধনীতে কাপড় ভরে রেখেছিলো, যাতে বাইরে থেকে স্তনের মত দেখায়।’ এই সংবাদ ঐ ইমামকে জানালে তিনি হতবাক হয়ে যান। নিজ চোখে ‘স্ত্রী’ এর গোপনাঙ্গ দেখার জন্য তিনি পুলিশের কাছে আবেদন জানান।

তদন্তে জানা যায়, নারী সেজে থাকা ওই যুবকের আসল নাম রিচার্ড তুমুসাবি, যিনি পেশায় একজন চোর। ইমাম মুতুম্বার টাকা হাতিয়ে নেয়ার জন্যই নারী সেজে তাকে বিয়ে করেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়