শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২০, ০২:০২ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২০, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ জানুয়ারিকে সামনে রেখে ভোটের প্রস্তুতি নেয়া হচ্ছে, বললেন ইসি সচিব

সাইদ রিপন : আজ বিকেলে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর। তিনি বলেন, নির্বাচনী আইন, সরস্বতী পূজা, এসএসসি পরীক্ষাসহ সব বিবেচনায় নিয়ে সর্বোত্তম দিন হিসাবে ৩০ জানুয়ারি ঠিক করা হয়েছিল।

হিন্দু স¤প্রদায়ের নেতাদের আবেদন ছিল ভোটের তারিখ পরিবর্তনের। কমিশনও তাদের সঙ্গে বসেছিল, তাদের কথা শুনেছে। কী কারণে ভোটের তারিখ ৩০ জানুয়ারি করা হয়েছে তাও বলেছেন। তারা আদালতে যে রিট করেছিল, আদালত সব পক্ষের কথা শুনে রিট খারিজ করেছেন। ফলে কমিশনের ভোট আয়োজনে বাধা নেই।

নির্বাচন আর পূজা একসঙ্গে হলে অনাকাঙ্খিত পরিস্থিতি হতে পারে কিনা এ বিষয়ে সচিব বলেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সব বিবেচনা করেই নিয়েছে। তারাও (হিন্দু স¤প্রদায়) জানেন আমাদের দেশের আইনকানুন মেনে চলতে হয়। ঢাকায় নির্বাচন জমে উঠেছে, সেখানে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটবে সেটা মনে করি না। তারা যেহেতু আদালতে গেছে, তাই আদালত যে নির্দেশনা দিয়েছেন সেটা তারা মেনে নেবে। রংপুরের ভোটের সময় হিন্দুদের পূজা ছিল কোন সমস্যা হয়নি।

হিন্দু ধর্মাবলম্বী নেতাদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমে শুনলাম তারা আপিল করতে পারেন, আপিলে কী আসে সেজন্য অপেক্ষা করতে পারেন। তবে পূজা এবং নির্বাচন একসঙ্গে হতে পারে। তাদের পূজায় যেন সমস্যা না হয় সে অনুযায়ী সব ব্যবস্থা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়