শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষেপনাস্ত্র হামলার মাধ্যমে ইউক্রেনের বিমান ভূপাতিত করার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে ইরান

মশিউর অর্ণব: মঙ্গলবার ইরানের বিচার বিভাগের বরাত দিয়ে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম তথ্যটি নিশ্চিত করেছে। বিমান ভূপাতিত করার ঘটনায় যখন ইরানের উপর ক্রমাগত চাপ বাড়ছে, ঠিক সেসময়েই এমন একটি ঘোষণা এলো। বিবিসি

ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইল জানিয়েছেন, ধারাবাহিক তদন্তের অংশ হিসেবেই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের সংখ্যা ও পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। ইরানের পক্ষ থেকে ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি ভূপাতিত করার বিষয়টি স্বীকারের পর থেকেই ইউক্রেন, কানাডা, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ চাপ প্রয়োগ করে আসছিলো।

এর আগে, বিমান বিধ্বস্তের ঘটনায় নিজেদের নাগরিকদের হারানো ৫টি দেশ ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দেয়। এরপর বিশেষ আদালতকে ঘটনাটি তদন্ত করার নির্দেশ দেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এই ঘটনায় একক কোন ব্যক্তিকে দায়ী না করে জড়িত সকলকে চিহ্নিত করার নির্দেশ দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়