শিরোনাম
◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ◈ নীলফামারীর চারটি আসনেই জয় পেয়েছে জামায়াত ◈ হাসিনাদের দুর্গে ধানের শীষের হ্যাটট্রিক: গোপালগঞ্জের ৩ আসনেই জয়ী বিএনপি ◈ বার্সেলোনাকে চার গো‌লে হারা‌লো অ্যাতলেটিকো মা‌দ্রিদ ◈ বিশ্বকাপে নেপাল‌কে হারা‌লো ইতালি ◈ বিএনপি ও তারেক রহমানকে মার্কিন দূতাবাসের অভিনন্দন: একসাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ◈ ভারত ম্যাচ খেলতে নামার আগে আইসিসিকে একহাত নিলো নামিবিয়া   ◈ সব আসনের ফলাফল না আসা পর্যন্ত ভোটের হার জানাবে না নির্বাচন কমিশন ◈ সর্বশেষ প্রাপ্ত তথ্য: বিএনপি-জামায়াত কে কত আসন পেল ◈ আলোচিত ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস নির্বাচিত, কত ভোটে হারালেন নাসিরুদ্দীনকে

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশুলিয়ায় থেকে নব্য জেএমবির আইটি বিভাগের প্রধানের স্ত্রীসহ আটক ৩

মাজহারুল ইসলাম : গকুলনগর এলাকার একটি বাড়ি থেকে সোমবার সন্ধ্যায় নব্য জেএমবির আইটি বিভাগের প্রধান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইটি বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদের স্ত্রী শায়েলা শারমীনসহ (২৫) ৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাৎক্ষণিকভাবে আটক অন্যান্যদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে সৌদি প্রবাসী জনৈক আখতার হোসেনের বাড়ির নিচতলার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কয়েকটি হাত বোমা, ৩টি খেলনা পিস্তল, ছুরিসহ বিভিন্ন সরঞ্জমদী উদ্ধার এবং তাদের আটক করা হয়েছে। তারভীর পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, উদ্ধার করা বিভিন্ন সরঞ্জামদী দিয়ে দেশের বিভিন্ন স্থানে তাদের হামলার পরিকল্পনা ছিলো। ওই নব্য জেএমবির আইটি বিভাগের প্রধানের। তানভীরকে আটকের প্রক্রিয়া চলছে।

পুলিশ সুপার আরও জানান, তানভীর ও তার স্ত্রী দেড় মাস ওই ফ্ল্যাট ভাড়া নেন। এলাকাবাসী পুলিশকে জানায়, ফ্ল্যাটটি সবসময় বাহিরে থেকে তালা বন্ধ থাকতো। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়