শিরোনাম
◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ ◈ ন‌রেন্দ্র মোদী বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২০, ০২:৫৪ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২০, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে, ২৯ তারিখ রাতে যেন কোনো ভোট না পড়ে, বললেন তাবিথ

শিমুল মাহমুদ : রাজধানীর কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আজ জনসংযোগ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। জনসংযোগকালে সাংবাদিকদের কাছে অভিযোগ করে তিনি বলেন, আশঙ্কা করছি নির্বাচন সুষ্ঠু হবে না এবং সুষ্ঠু না হওয়ার জন্য নির্বাচন কমিশন নিজেই উদ্যোগী ভূমিকা পালন করছে। অনেক বিতর্কিত কথাবার্তা বলছেন।

ধানের শীষ প্রতীকের এ মেয়র পদপ্রার্থী বলেন, কাউন্সিলর প্রার্থীদের নানা রকম হুমকি দেওয়া হচ্ছে, আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, অনেক প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা হয়েছে, মাইক ভেঙে ফেলা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না।

তাবিথ আউয়াল বলেন, আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে, কোনো ভোট যেন ৩০ তারিখের (জানুয়ারি) এক মুহূর্তও আগে দেওয়া না হয়। ২৯ তারিখ রাতে যেন কোনো ভোট না পড়ে। জনগণকে নিয়ে ভোটের দিন যথাযথভাবে প্রতিবাদ করতে হবে, যাতে কোনো চোরা ভোট এবার না পড়ে। জনগণ নিজের ভোট নিজে দেবে, জনশক্তিতে আমরা বিজয়ী হব।

বিএনপির প্রার্থীদের এজেন্টরা কেন্দ্রে যেতে পারেন না, এবার কী পদক্ষেপ নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, আমাদের এজেন্টরা অবশ্যই কেন্দ্রে যাবেন। তবে তাদের যদি ধাক্কা মেরে বের করে দেওয়া হয় বা আগের দিন রাতে নির্বাচন কমিশন এজেন্টদের তালিকা ফাঁস করে পুলিশের মামলা বা হামলা জড়িয়ে দেয়, তো কী করা যাবে। আশা করব, নির্বাচন কমিশন যেন এবার তা না করেন।
বিএনপির প্রার্থীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলের নেতা হাবিবুর রহমান হাবিব, শহীদ উদ্দিন চৌধুরী, সাইফুল আলম, আবদুল কাদের ভূঁইয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়