শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকাকে সিঙ্গাপুর-দুবাইয়ের মতো গড়ে তোলা হবে, বললেন আতিকুল

নিউজ ডেস্ক : ঢাকাকে সিঙ্গাপুর-দুবাইয়ের মতো গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। আমাদের সময়

আজ রোববার সকালে উত্তরায় নির্বাচনী গণসংযোগ করেন আতিকুল ইসলাম। সেখানে তিনি এই প্রতিশ্রুতি দেন।

আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকাকে সিঙ্গাপুর-দুবাইয়ের মতো গড়ে তোলা হবে।’

এদিন উত্তরার রাজলক্ষ্মী প্লাজার সামনে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন আতিকুল ইসলাম। এরপর কসাইবাড়ি রেলগেইট, কাচপুর, দক্ষিণখানে গণসংযোগ করেন।

আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিনকে সামনে রেখে গত শুক্রবার থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর দুই সিটির প্রার্থীরা নির্বাচনী প্রচারে নেমেছেন।

৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই সিটিতে ভোটগ্রহণ চলবে। পুরো ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়