শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২০, ১২:১৫ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২০, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর এজেন্ট, অভিযোগ বাম ছাত্রদের

সালেহ্ বিপ্লব : দুদিনের সফরে কলকাতায় আছেন ভারতের প্রধানমন্ত্রী, গতকাল তিনি মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজের লাইট এন্ড সাউন্ড প্রকল্পের উদ্বোধন করেন। আড়াই মিনিটের এ শব্দ-আলোর খেলা উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলকাতার রাজপথের চিত্র তখন ভিন্ন, এনআরসি ও নাগরিকত্ব সংশোধন আইনের প্রতিবাদে বাম ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভ সেখানে। বিকেলে কলকাতায় নেমেই এই বিক্ষোভের আঁচ টের পান মোদী, বিক্ষোভকারীদের এড়াতে বিমানবন্দর থেকে আবার হেলিকপ্টারে চড়ে রাজভবনে যান। তার সঙ্গে মমতার সাক্ষাতে সন্তুষ্ট নয় বিরোধীরা, মিলেনিয়াম পার্ক থেকে মুখ্যমন্ত্রী ধর্মতলায় তৃণমূলের ধর্ণামঞ্চে গেলেই বাম ছাত্রদের বিক্ষোভের মুখে পড়েন। পুলিশের ব্যারিকেড ভেঙে ছাত্ররা তৃণমূল নেত্রীর মুখোমুখি হন। আনন্দবাজার, এনডিটিভি, কলকাতা২৪

মুখ্যমন্ত্রীকে আন্দোলনকারীদের প্রশ্ন, ‘কেন আপনি নরেন্দ্র মোদীকে এ রাজ্যে অ্যালাও করলেন।’ তাদের বক্তব্য, ‘পুরোটাই সেটিং।’

মমতা প্রথমে তাদের বোঝানোর চেষ্টা করেন যে, প্রধানমন্ত্রী সফরে এলে সৌজন্যের খাতিরে মুখ্যমন্ত্রীকে যেতেই হয়। তিনি বলেন, ‘মনে রাখবেন আমি যাইনি। পাঠিয়েছিলাম ফিরহাদ হাকিমকে। তিনি সংখ্যালঘু সম্প্রদায়েরই একজন।’

কিন্তু ছাত্ররা সেই যুক্তি শুনতে নারাজ। তারা মমতার কথায় কান না দিয়ে স্লোগান চালিয়ে যান। তখন মমতা বলেন, ‘আমরা একটাই আন্দোলন করছি। আপনারা একটা আন্দোলন করছেন। একই ইস্যু। আপনারা সবাই মিলে আন্দোলন করুন। শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করুন। আমিই একমাত্র নেত্রী যে মোদীর মুখোমুখি হয়ে সিএএ-এনআরসির বিরোধিতা করেছি৷’

কিন্তু এতেও মানতে নারাজ ছাত্ররা। তখন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মঞ্চে যদি হামলা হয়, তা হলে ভুলে যেও না আমাদেরও ছাত্র সংগঠন রয়েছে। ওরা এখানেই রয়েছে।’

এই সময়েই বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা পাল্টা স্লোগান ওঠে, “মোদীর এজেন্ট মমতা, জেনে গেছে জনতা।”

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়