শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতীক নিয়ে বাবার কবর জিয়ারত করলেন ইশরাক

শিমুল মাহমুদ : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি'র মনোনীত প্রার্থী প্রকৌশলী হোসেন সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ধানের শীষ প্রতীক নিয়ে তার বাবা অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

সকালে তিনি প্রথমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেন।এরপর ইসরাত সচেতন জুরাইন কবরস্থানে যেখানে তার বাবা সাদেক হোসেন খোকাকে সমাহিত করা হয়েছে।খোকার কবর জিয়ারত করে আসেন বায়তুল মোকাররম মসজিদে।বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় নামেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশরাকের নির্বাচনী প্রচারণার উদ্বোধন করেন।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়