শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০, ০৫:৪৪ সকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২০, ০৫:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান-ইরাকে পুনরায় ফ্লাইট চালু করছে তুরস্ক

যুগান্তর : ইরান-ইরাকে পুনরায় ফ্লাইট চালু করছে তুরস্ক ও পেগাসাস এয়ারলাইন্স। ইরাকে অবস্থিত মার্কিন স্থাপনায় ইরানের হামলার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে ২৪ ঘণ্টা ফ্লাইট চলাচল স্থগিত রাখে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তুরস্ক ও পেগাসাস কর্তৃপক্ষ এ কথা জানায়। এতে বলা হয় বৃহস্পতিবার রাত থেকে এসব দেশে তাদের ফ্লাইট চলাচল করবে।

সূত্রের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক জানায়, বৃহস্পতিবার রাতে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইস্তাম্বুলের সাবিহা গোকেন বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পাশাপাশি পেগাসাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট একই বিমানবন্দর থেকে ছেড়ে যাবে বলে সূত্রের বরাত দিয়ে জানানো হয়।

প্রসঙ্গত, ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলে আসছে।

এমন পরিস্থিতে নিরাপত্তার অজুহাতে ইরাক ও ইরানে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট চলাচলকারী সংস্থা তাদের নির্ধারিত সিডিউল অনির্দিষ্ট কালের জন্য বাতিল করে। তবে পরিস্থিতি অনুকূলে থাকলে এসব দেশে ফের ফ্লাইট চালুর কথাও জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়