শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ০৯:১৩ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়াউর রহমানসহ অনেক হত্যাকাণ্ডের বিচার না করে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছিলেন খালেদা জিয়া, বললেন রেজাউল করিম

রাজু আলাউদ্দিন : বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সম্প্রীতি বাংলাদেশ আয়োাজিত 'বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন ও প্রাসঙ্গিক ভাবনা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এ কথা বলেন।

তিনি বলেন, অনেক হুমকির পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধু হত্যা এবং মাদক, সন্ত্রাস, দুর্নীতিবাজদের বিচার করেছেন। সঠিক বিচার করার দুঃসাহস একমাত্র তারই আছে। তার ন্যায় বিচারের কারণেই আজ দলের অনেক নেতাকর্মী কারাগারে আছে।

গণপূর্তমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু একটি সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতেই তার কন্যা শেখ হাসিনা ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সম্প্রীতির বাংলাদেশ তৈরি করেন। তবে মুক্তিযুদ্ধের দীর্ঘ সময় পরও আমার কাছে মনে হয় যুদ্ধ এখনো শেষ হয়নি। নতুন শত্রুরা দেশে মাথাচাড়া দিয়ে উঠছে। নির্বাচন আসলেই সবাই উঠে পড়ে লাগে নৌকাকে হারাতে। দেশের উন্নতি করতে চাইলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়