শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরি দেয়ার প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগে আটক ৭

সুজন কৈরী : সাভারের জিরানী বাজার এলাকায় অভিযান চালিয়ে চাকরি দেয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎকারী চক্রের ৮ সদস্যকে আটক করেছে র‌্যাব-৪। সেইসঙ্গে প্রতারনার শিকার ৪২ জনকে উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- মো. হাসান (২৭), নীল রতন দাস (২৩), মো. মেহেদী হাসান (২৫), মো. ফাহিম আহম্মেদ (২০), মো. আ. রাজ্জাক (২৪), মো. ইয়াছিন (২৮), ও মো. নুর ইসলাম ওরফে স্বপন (৪০)। তাদের কাছ থেকে ৩ টি সিপিইউ, ৫টি কম্পিউটার মনিটর, ২ টি মাউচ, ৩ টি কি-বোর্ড, ৮ টি মোবাইল সেট, ১০ টি বিভিন্ন রেজিষ্টার, ১ সীল, ২০ টি আইডি কার্ড, ১৭ টি ভর্তি ফরম, ২ টি মানি রিসিভ বই জব্দ করা হয়।

বৃহস্পতিবার র‌্যাব-৪ এর সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা বলেন, অভিযোগ পেয়ে বুধবার মেট লাইফ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ওই ৭ জনকে আটক করা হয়। প্রতিষ্ঠানটি প্রতারণার ফাঁদে ফেলে জনসাধারণের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলো। প্রতরক চক্রটি ভ‚ক্তভ‚গীদের কাছ থেকে ১৭ লাখেরও বেশি টাকা আত্মসাৎ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়