শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরী বান্ধবীদের নিয়ে নতুন বছর উদযাপন করলেন সালমান

বিনোদন ডেস্ক: দেশি-বিদেশি অনেক বান্ধবী জুটিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান । তাদের অন্যতম একজন সঙ্গীতা বিজলানি। যার সঙ্গে সালমানের প্রেমের গুঞ্জন একসময় বলিউডকে বহু মসলাদার খবরের জোগান দিয়েছে। হঠাৎ করেই ভেঙে যায় সেই সম্পর্ক। বিয়ে করে ফেলেন সঙ্গীতা।

সম্প্রতি আবারও তারা কাছাকাছি এসেছেন। বর্তমানে তারা ভালো বন্ধু। একজন আরেকজনকে উইশ করেন, একে অন্যের খোঁজ নেন। তবে নতুন করে তারা আলোচনায় এসেছেন সালমানের জন্মদিনের পর থেকেই। প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা দিতে তার বাড়িতে ছুটে গেছেন সঙ্গীতা।

এরপর সালমানের বাগানবাড়িতেও তাঁবু গেড়েছেন তিনি। সেখানে আরও অনেকের সঙ্গে নতুন বছর উদযাপনে মেতেছেন। সেই উদযাপনের একটি নাচের ভিডিও ভাইরাল হয়ে গেছে। যেখানে সঙ্গীতাসহ এক ঝাঁক সুন্দরীর সঙ্গে সালমানকে দেখা গেছে উদ্দাম নাচে অংশ নিতে।

সালমানের বাগানবাড়িতেই শুরু করেন নতুন বছর। প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানি, সহকর্মী সাই মঞ্জরেকর, ডেইজি শাহ, ওয়ারধা নাদিয়াদওয়ালাদের সঙ্গে বাগানবাড়িতেই শুরু হয় তার নতুন বছরের পার্টি। সম্পাদনা : জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়