শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ১২:১৪ দুপুর
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতের সঙ্গে বাড়ছে রোগবালাই, শিশু ও বয়স্কদের মার্চ পর্যন্ত আলাদা যত্ন নেয়ার পরামর্শ

মাজহারুল ইসলাম : এ মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে তিন সপ্তাহের শৈত্যপ্রবাহ, পূর্বাভাস এমনই। তাপমাত্রা নেমে যেতে পারে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে। গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে হালকা বৃষ্টি। দুতিনদিনের মধ্যে বৃষ্টি থামবে, এরপর ঘন কুয়াশা পড়বে, বাড়বে শীতের তীব্রতা।
শীতজনিত রোগ ক্রমেই বাড়ছে। আক্রান্তদের মধ্যে নিউমোনিয়া ও শ্বাসতন্ত্র সংক্রমণে আক্রান্তের হার বেশি। এর সঙ্গে রয়েছে ডায়রিয়া। এ বছর শীতের শুরু থেকে গতকাল শুক্রবার পর্যন্ত নিউমোনিয়ায় আক্রান্ত ১৯ শিশুসহ ৫০ জন মারা গেছেন।

শিশু বিশেষজ্ঞরা বলেন, শীতের সময় অনেকে গোসল করেন না। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রোগের সংক্রমণ বেশি হয়। এমন পরিস্থিতিতে বেশি বিপাকে পড়েন শিশু ও বয়স্করা। গত ২৪ ঘণ্টায় ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ১১৯ জন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়