শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২০, ০৩:৩৯ রাত
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২০, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াটসন ঝড়ে সিলেটের বিরুদ্ধে রংপুরের বিশাল সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক : শেন ওয়াটসনের ঝড়ে সিলেটের বিপক্ষে বিশাল সংগ্রহ পেয়েছে রংপুর রেঞ্জার্স। ৩৬ বলে ৬৮ রানের অসাধারণ ইনিংসে স্কোর বোর্ডে ১৯৯ রান তোলে নাইম-ডেলপোর্টরা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় শুরু করেন দুই ওপেনার নাঈম শেখ ও ওয়াটসন। দুজনে গড়ে তুলেন ৭৭ রানের পার্টনারশিপ। তাদের জুটি ভাঙেন মনির হোসেন। নাঈম ৩৩ বলে ৪২ রান করে রনি তালুকদারের হাতে ক্যাচ তুলে দেন।

সঙ্গী ফিরে গেলেও ওয়াটসন ডেলপোর্টকে নিয়ে রানের চাকা সচল রাখেন। ৩১ বলে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন সাবেক অজি ব্যাটনসম্যান ওয়াটসন। তবে ১৮ বলে ২৫ করে এবাদতে বলে ফিরে যান ডেলপোর্টও। যদিও বিদায় দেখে একই পথে হাটলেন রংপুরের দলপতি ওয়াটসনও। পেসার এবাদতের বলে ৩৬ বলে ৬ চার ও ৫ ছয়ে ৬৮ রান তিনি। শেষ দিকে মোহাম্মদ নবীর ১৬ বলে ২৩ রানে ইনিংসে বড় স্কোর পায় রংপুর।

  • সর্বশেষ