শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৭:২২ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৯, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের অধিনায়ক সোহান, টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা (সরাসরি)

আক্তারুজ্জামান : বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম বিশেষ আসরে দাপট দেখাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রাম ইতিমধ্যে তৃতীয় দলনায়ক বেছে নিয়েছে। নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ইনজুরিতে, ইমরুল কায়েস আজ বিশ্রামে। ফলে কুমিল্লা ওয়ারিয়র্সের বিরুদ্ধে টস করতে নেমেছিলেন নুরুল হাসান সোহান।

প্লে অফের স্বপ্ন উজ্জ্বল করতে আজ জয় পেতে হবে কুমিল্লাকে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচের আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা অধিনায়ক ডেভিড মালান।ফলে শুরুতে ব্যাটিং করবে সোহানের কুমিল্লা।

চলতি বিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম। অপরদিকে ৭ ম্যাচে ২ জয়ে টেবিলের পাঁচে রয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : জুনায়েদ সিদ্দিকী, লেন্ডল সিমন্স, ক্যাডউইক ওয়ালটন, পিনাক ঘোষ, লিয়াম প্লাঙ্কেট, নুরুল হাসান সোহান, রায়ান বার্ল, মেহেদি হাসান রানা, জিয়াউর রহমান, নাসুম আহমেদ ও রুবেল হোসেন।

কুমিল্লা ওয়ারিয়র্স একাদশ : ডেভিড মালান, ডেভিড ভিসে, ভ্যান জিল, সৌম্য সরকার, আল আমিন হোসেন, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মহিদুল ইসলাম অঙ্কন, মুজিবুর রহমান ও রবিউল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়