শিরোনাম
◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৪১ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়ির ইঞ্জিনে অজগর

ইয়াসিন আরাফাত : ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঞ্চলে। একটি গাড়ির হুডের নীচ থেকে বিশালাকার ওই অজগরটিকে উদ্ধার করে স্থানীয় পশু-প্রাণী সংরক্ষণ সংস্থার সদস্যরা। ইউএস টুডে

জানা যায়, রাস্তায় বের হতেই কিছুটা অস্বাভাবিকভাবেই চলতে শুরু করে গাড়িটা। তবে তা গুরুত্ব না দিয়ে নিজস্ব গতিতে চালাতে থাকেন চালক৷ কিছু দূর যেতেই গাড়িটি বন্ধ হয়ে যায়। এর পর পরীক্ষা করার জন্য ইঞ্জিন কভার খুলতেই চালক দেখেন তার গাড়ির ইঞ্জিন জুড়ে আঁকড়ে বসে আছে বিশালাকার ওই অজগরটি। খবর পেয়ে পুলিশ আসে। তবে অনেক চেষ্টার পরও অজগরটিকে বের করতে ব্যর্থ হন তারা। অবশেষে পরিস্থিতি সামলাতে ডাকা হয় স্থানীয় পশু-প্রাণী সংরক্ষণ সংস্থার সদস্যদের। তারা এসে গাড়ির ইঞ্জিন থেকে উদ্ধার করে অজগরটিকে।

পরে জানা যায় অজগরটি একটি পোষ্য, যেটি তার মালিকের কাছে থেকে পালিয়ে যায়৷ এই ধরনের পোষ্য পালন যুক্তরাষ্ট্রে অবৈধ৷ তাই সাপটির দায়িত্ব নিয়েছে পশু-প্রাণী সংরক্ষণ সংস্থা। আর এ ঘটনাটি ফেসবুকের মাধ্যমে ভাইরাল হয়। ছবিটি শেয়ার করা হয় ২ হাজার বার পর্যন্ত৷ কমেন্ট বক্স ভরে যায় হাজারো কমেন্টে৷ সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়