শিরোনাম
◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ দুপুর
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় হাইকমিশন থেকে অবৈধ অভিবাসীদের ইমিগ্রেশন পাস সংগ্রহ

শেখ সেকেন্দার, মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়া সরকারের দেওয়া সাধারণ ক্ষমা শেষ হতে হাতেগোনা কয়েকদিন বাকি থাকার শেষ মুহূর্তেই দেশে ফেরা অনিশ্চিত অভিবাসীদের নিয়ে ইমিগ্রেশন বিভাগে হাজির হয়ে কার্যক্রম সম্পন্ন করলেন বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে।

ইতোমধ্যে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের বিভিন্ন স্থানে রেজিস্ট্রেশন করতে দেরি হওয়ার খবরে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সহযোগিতা করতে মাঠে নামে। অসহায় বাংলাদেশীদের জন্য একটি টিকিটের ডেটও যেনো শেষ না হয় তার লক্ষ্যে এই মহতী উদ্যোগ গ্রহণ করলেন বাংলাদেশ হাইকমিশন।

শনিবার সকালে হাইকমিশনের উদ্যোগে দুটি বাসে করে পেরাক ও কুয়ান্তান ইমিগ্ৰেশনে হাজির হয়ে ১৮৮ জন বাংলাদেশির রেজিস্ট্রেশন করে। দুটি টিমের মাধ্যমে দেশে ফেরার সময় শেষ প্রান্তে এমন ৮৫ জন বাংলাদেশিদের নিয়ে পেরাক অভিবাসন বিভাগে যায় বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর (২)ফরিদ আহমেদ।

অপর একটি টিমের মাধ্যমে ৮৬ জনকে নিয়ে কুয়ান্তান অভিবাসন বিভাগের যায় হাইকমিশনের প্রথম সচিব (২) কাউন্সিলর হেদায়েতুল ইসলাম মন্ডল। এসময় কুয়ান্তান অভিবাসন বিভাগে উপস্থিত আরো ১৭ জনকে রেজিস্ট্রেশন করতে সহায়তা করা হয়।

রেজিস্ট্রেশন করতে আগত সবাইকে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে চারটি ফ্রি বাস সার্ভিস প্রদান করা হয়। রেজিস্ট্রেশন করতে আসা বাংলাদেশির মধ্যে এসময় তাদের মুখে হাসি দেখা যায়।

হাইকমিশন সূত্রে জানা গেছে, মান্যবর হাইকমিশনারের তাৎক্ষণিক নির্দেশনায় মালয়েশিয়া ইমিগ্রেশনের সাথে পরামর্শ করে দ্রুত স্পেশ্যাল পাস করানোর ব্যবস্থা করা হয়। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ